রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

ক্যারিবীয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এদিন সাত উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারায় সরফরাজ আহমেদের দল। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান।

ক্যারিবীয়ানদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জয় পায় পাকিস্তান। কিন্তু তৃতীয় ম্যাচটিতে জিতে সিরিজে ঘুরে দাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে শেষ ম্যাচটাই হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে এদিন টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৪ রান করে স্বাগতিকরা। ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের মধ্যে চাদউইক ওয়াল্টন সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট। আর মারলন স্যামুয়েলস করেন ২২ রান।

পাকিস্তানের হয়ে হাসান আলী এবং শাদাব খান উভয়ই দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া ইমাদ ওয়াসিম, রুমান রাইস এবং ওয়াহাব রিয়াজ প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ছয় বল হাতে রেখেই ১২৭ রান তুলে ফেলে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৫৩ এবং কামরান আকমল করেন ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস  দু’টি এবং মারলন স্যামুয়েলস একটি উইকেট লাভ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ক্যারিবীয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় !

আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭