রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি- টোয়েন্টিকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ যুবা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ আছে আরও দুটি। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া, ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

সেরা একাদশে জায়গা হলে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ‍অভিষেক হবে সাইফের। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলে একজন অলরাউন্ডারের কথা বিবেচনা করেই সাইফউদ্দিনকে নেয়া হয়েছে।

এদিকে দলের জায়গা হারিয়েছেন পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার শুভাগত হোম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ওয়ানডে সিরিজে না খেললেও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন নুরুল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুটি টি-টোয়েন্টি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল: 
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা !

আপডেট সময় : ১১:৩৫:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭