রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টাইগারদের বিপক্ষে পেস শক্তি বাড়ালো লঙ্কানরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৫:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টাইগারদের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে পেস বিভাগে শক্তি বাড়িয়েছে স্বাগতিকরা। শক্তিশালী দল গঠনে আকস্মিকভাবেই যুক্ত হয়েছেন দুই পেসার।

সিরিজে ফিরতে মরিয়া টিম শ্রীলঙ্কা। সে পরিকল্পনাতেই লঙ্কান বোলিং লাইনআপের দৈন্যদশা কাটাতে দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা। স্কোয়াডে আরও যোগ দিয়েছেন টেস্ট পেসার হিসেবে পরিচিত নুয়ান প্রদীপ। মূলত পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে অভিজ্ঞ এই দুই পেসারকে দলে ডাকা হয়।

এদিকে, প্রথম ম্যাচে সাকিবের নেওয়া জোরালো শটে বল আটকাতে গিয়ে হাতে ব্যথা পান পেসার সুরঙ্গা লাকমাল। পুরোপুরি ফিট না হওয়াতে দ্বিতীয় ম্যাচে তার একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়েছে।

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের পাত্তা না দিয়ে ৩২৪ রান তুলেছিল টাইগাররা। ৯০ রানের বড় পরাজয় সঙ্গী হয় শ্রীলঙ্কার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টাইগারদের বিপক্ষে পেস শক্তি বাড়ালো লঙ্কানরা !

আপডেট সময় : ১২:৫৫:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭