রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

পাকিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু করল ক্যারিবীয়রা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরে গেল ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। রবিবার রাতে ক্যারিবীয়দের ছয় উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন হাফিজ-মালিক-সরফরাজরা।

এদিন রাতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি স্যামুয়েলস-সিমনস-পোলার্ডের সমন্বয়ে গড়া ওয়েস্ট ইন্ডিস। দলীয় ৭৪ রানেই স্বাগতিকদের ৭ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় পাকিস্তান। তবে শেষ দিকে কার্লোস ব্র্যাথওয়েটের প্রতিরোধে শত রান পার করে তারা। পাকিস্তানের হয়ে ৭ রানে তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিসকে একাই কোনঠাসা করে দেন অভিষিক্ত স্পিনার শাহদাব খান।

জবাবে ১৭ বল বাকি থাকতে ১১৫ করে মাঠ ছাড়ে পাকিস্তান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শোয়েব মালিকের ৩৮, বাবর আজমের ২৯ ও কামরান আকমলের ২২ রানে ভর করে জয় তুলে নেয় পাকিস্তান। জেসন হোল্ডার সর্বোচ্চ দুটি উইকেট পান।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শাহদাব খান। আগামী ৩০ মার্চ পোর্ট অব স্পেনে সিরিজে দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

পাকিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু করল ক্যারিবীয়রা !

আপডেট সময় : ১২:০২:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭