রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাশিয়ার কুরস্ক অঞ্চলে নৌবাহিনীর উপ-প্রধান নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৪:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্ত এলাকায় ‘সেনা অভিযানের’ সময় নৌবাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মিখাইল ইভগেনিয়েভিচ গুদকভ নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’র খবরে বলা হয়, কুরস্ক অঞ্চলের একটি সীমান্ত এলাকায় যুদ্ধ চলাকালে মেজর জেনারেল মিখাইল ইভগেনিয়েভিচ গুদকভ নিহত হয়েছেন।

৪২ বছর বয়সী গুদকভ ২০০০ সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

২০২৩ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে  ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ উপাধিতে ভূষিত করেন, যা রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গুদকভ হচ্ছেন রাশিয়ার নিহত হওয়া অন্যতম উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

রাশিয়ার দূরপ্রাচ্যের প্রিমোরিয়ে অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো বলেন, কর্তব্য পালনের সময় গুদকভ নিহত হন। তিনি ছিলেন ‘অদম্য মনোবলের একজন যোদ্ধা’।

তিনি জানান, তাদের মধ্যে বহুবার কথা হয়েছে।

তিনি আরও জানান, গুদকভ এক সময় রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অধীনস্থ ১৫৫তম গার্ডস নেভাল ইনফ্যানট্রি ব্রিগেডের কমান্ডার ছিলেন।

গভর্নর কোঝেমিয়াকো বলেন, রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান হওয়ার পরও গুদকভ সরাসরি ফ্রন্টলাইনে গিয়ে মেরিনদের সঙ্গে অবস্থান করতে কখনো পিছপা হননি।

উল্লেখ্য, ইউক্রেনীয় বাহিনী গত বছর কুরস্ক অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয়।
রাশিয়া গত এপ্রিলে দাবি করেছিল, তারা সীমান্তবর্তী কুরস্ক এলাকা পুনরুদ্ধার করেছে। তবে সীমান্ত অঞ্চলে এখনও লড়াই চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে নৌবাহিনীর উপ-প্রধান নিহত

আপডেট সময় : ০৬:২৪:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫