সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চাল রপ্তানি নিয়ে জাপানকে শুল্ক হুমকি দিলেন ট্রাম্প

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জাপানের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছেন, তিনি টোকিওকে একটি নতুন শুল্ক হারসহ একটি চিঠি পাঠাবেন। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহে বেশ কয়েকটি বাণিজ্য অংশীদার দেশের জন্য উচ্চ শুল্ক কার্যকর হওয়ার আগেই তিনি টোকিওকে এই চিঠি পাঠাবেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন যে চালের সংকট থাকার পরেও জাপান মার্কিন চাল আমদানি করতে রাজি নয়।

ট্রাম্প লেখেন, ‘আমি জাপানকে অনেক শ্রদ্ধা করি কিন্তু তারা আমাদের চাল নেয় না, অথচ তাদের দেশে মারাত্মক চাল সংকট চলছে।’

অন্যথায়, আমরা তাদের কেবল একটি চিঠি পাঠাবো। আমরা চাই তারা আগামী বহু বছর ধরে আমাদের বাণিজ্যিক অংশীদার হিসেবে থাকুক।’

এর আগেই চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, তিনি অন্যান্য দেশগুলোকে একতরফা ভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক হার জানিয়ে চিঠি পাঠাবেন, যাতে তারা বোঝে চুক্তির অবস্থান কী।

মার্কিন চাল শিল্পের একটি বাণিজ্য সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জাপান মার্কিন মিলড রাইসের (প্রক্রিয়াজাত চাল) ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদার দেশের জন্য ১০ শতাংশ হারে ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন। তবে কিছু দেশের ক্ষেত্রে তিনি অস্থায়ীভাবে তা স্থগিত করেন যাতে আলোচনার সুযোগ থাকে।

এই শুল্ক বিরতির মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই, যার ফলে যদি চুক্তি না হয়, তবে ওই তারিখের পর থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চাল রপ্তানি নিয়ে জাপানকে শুল্ক হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫