সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২০:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৮০১ বার পড়া হয়েছে

ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেটকারসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ডাকাতরা হলো-ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথে ছেলে বিমল দেবনাথ (৪৫),সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর, নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার সন্তান সাব্বির হোসেন (২১)৷

এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রংয়ের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুইটি স্টীলের এসএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।

এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান জানান, ডাকাত দলের সদস্যদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। স্থানীয় ডাকাত দলের কোন সদস্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

আপডেট সময় : ০৭:২০:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫