মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বাংলাদেশের শততম টেস্ট মুশফিকের ডিসমিসালের শতক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৩:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কলম্বোর পি.সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলছে বাংলাদেশ। আর এই চলমান টেস্টে উইকেটরক্ষক হিসেবে নিজের ক্যারিয়ারে ডিসমিসালেরও সেঞ্চুরি করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে উইকেটরক্ষক হিসেবে মুশির ডিসমিসাল মোট ১০০টি। ক্যাচ ৮৮টি ও স্টাম্পড ১২টি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেননি মুশফিকুর। দায়িত্ব পালন করেছিলেন লিটন কুমার দাস। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে লিটন ইনজুরিতে পড়ায় আবারও উইকেটের পেছনে দায়িত্ব বুঝে নেন মুশফিক। এ সময় তার ক্যারিয়ারের ডিসমিসাল ছিল ৯৫টি।

তবে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১টি স্টাম্পড ও দ্বিতীয় ইনিংসে ৪টি ক্যাচ নিয়ে নিজের ক্যারিয়ারে ডিসমিসালের সেঞ্চুরি করেন মুশফিক। বাংলাদেশের হয়ে ডিসমিসালের ক্ষেত্রে মুশফিকুরের পরই আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার ডিসমিসালের সংখ্যা ৮৭টি। ৭৮টি ক্যাচ ও ৯টি স্টাম্পড করেছেন পাইলট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের শততম টেস্ট মুশফিকের ডিসমিসালের শতক !

আপডেট সময় : ১১:৪৩:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭