রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টানা ৮ ম্যাচ জয়ের পর রংপুরের হার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১০:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

টানা আট জয় শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর কিংসকে প্রথম হারের স্বাদ দিল দুর্বার রাজশাহী। সোহানের দলের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে অফের দৌড়ে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী। নয় ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এসেছে তারা।

বিপিএলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর।

১৭১ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইল ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন তিনি।

তখনও অবশ্য রংপুরের আশা টিকে ছিল সাইফউদ্দিনের ব্যাটে। এ পেস বোলিং অলরাউন্ডার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে ১৯তম ওভারে বিদায়ে নেন তিনি। তখনো জয়ের ৮ বলে ২৭ রান দরকার ছিল রংপুরের। তার বিদায়ের পর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। শেষমেশ ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুরের ইনিংস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টানা ৮ ম্যাচ জয়ের পর রংপুরের হার

আপডেট সময় : ০৭:১০:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫