রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ঢাকাকে ১৪৯ রানের লক্ষ্য দিল চিটাগাং

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১০:১২ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

টিকে থাকার লড়াইয়ে চট্টগ্রাম কিংসের দেওয়া ১৪৯ রানের সংগ্রহে ব্যাট করতে হবে ঢাকা ক্যাপিটালসকে। ৯ ম্যাচে জয় মাত্র ২টিতে। হাতে আছে আরও ৩ ম্যাচ। বিপিএলে টিকে থাকতে হলে আর একটি ম্যাচও হারতে পারবে না ঢাকা ক্যাপিটালস। জিতলেও মেলাতে হবে যদি-কিন্তুর নানান সমীকরণ।

আজ বুধবার (২২ জানুয়ারি) মাঠে নেমেছে শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা। বিপিএলে আজ চট্টগ্রাম কিংসের দেওয়া ২০ ওভারে ১৪৯ রানের লক্ষে ব্যাট করতে হবে ঢাকাকে। ৮ ম্যাচের ৫টিতে জিতেছে চট্টগ্রাম। টেবিলেও তারা ভালো অবস্থানে, দ্বিতীয় স্থানে।

চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম। যে কারণে আজ পেরেরার দলের প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

জহুর আহমেদ চৌধুরী টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪০ রান করেন দুই ওপেনার নাইম ইসলাম ও জুবাইদ আকবরী।

১৯ বলে ২৩ রান করে মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ফেরত যান জুবাইদ। দ্বিতীয় উইকেটের জুটিতে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে রানের গতি কিছু বাড়িয়ে তোলেন নাইম। ১৮ বলে ১৯ রান করেন গ্রাহাম।

নাইমের ৪০ বলে ৪৪ রানের ইনিংস শেষ হয় মোসাদ্দেকের বলে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ হয়ে।

১৬ বলে ১৫ রান করে বিদায় নেন শামীম হোসেন। চট্টগ্রামের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী করেন ১১ বলে ১৬ রান। শেষ দিকে ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এতে চট্টগ্রামের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮ রান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ঢাকাকে ১৪৯ রানের লক্ষ্য দিল চিটাগাং

আপডেট সময় : ০৬:১০:১২ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫