মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশি হাফেজ তরিক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের আয়োজনে আগামী পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হবে ২১তম দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। বিশ্বের সবচেয়ে বড় প্রাইজমানি প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের ৮০ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দুবাইয়ের কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত এ গৌরবময় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে হাফেজ তরিকুল ইসলামকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গত মঙ্গলবার (০৭ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ প্রতিযোগিতায় প্রতিনিধি যোগ্য প্রতিনিধি প্রেরণের লক্ষ্যে তিন পর্বের বাছাই পরীক্ষা  অনুষ্ঠিত হয়। হাফেজ তরিকুল ইসলাম প্রতিটি ধাপে মেধা ও যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে দুবাইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেন।

বিশ্বের প্রতিথযশা বিজ্ঞ বিচারক মণ্ডলী ও কারিদের উপস্থিতিতে এবারের প্রতিযোগিতায় প্রায় ৮০ দেশের হাফেজে কুরআনগণ অংশ গ্রহণ করবেন। এ ক্ষুদে হাফেজ ২০১৩ সালে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠিত পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করেছিল।

কুমিল্লার অধিবাসী হাফেজ তরিকুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ীস্থ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

উল্লেখ্য যে, গতবছর এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে হাফেজ আবদুল্লাহ আল মামুন হিফজ গ্রুপে চতুর্থ স্থান এবং হুসনে সাউত তথা সুন্দর কণ্ঠের তিলাওয়াতের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছিল। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে প্রতিযোগিতায় সাফল্য কামনায় হাফেজ তরিকুল ইসলামের প্রতি রইলো শুভ কামনা ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশি হাফেজ তরিক !

আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭