রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল রংপুর, বাকিদের পকেটে কত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৪:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে দলটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে দলটি।

এনসিএলের শিরোপা জিতে ২০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে রংপুর। আর রানারআপ ঢাকা মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য দেখিয়েও অর্থপুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট সেরা হয়ে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি। ১০ ম্যাচে ১২৩ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সেরা রানসংগ্রাহকের পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা পেয়েছেন নাঈম শেখ। মেট্রোর  অধিনায়ক ১০ ম্যাচে ৩১.৬০ গড় এবং ১৩৫.০৭ স্ট্রাইকরেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৬ রান করেছেন। বল হাতে ৯ ম্যাচে ১৯ উইকেট শিকার করে সেরা বোলারের পুরস্কার জিতেছেন রংপুরের আলাউদ্দিন বাবু। তিনিও পেয়েছেন ৫০ হাজার টাকা।

ফাইনাল ম্যাচে ১২ রানে দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ফাইনাল সেরা পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল রংপুর, বাকিদের পকেটে কত

আপডেট সময় : ০৯:০৪:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪