রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বার্সাকে হটিয়ে ফের শীর্ষে রিয়াল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দোপোর্তিভো লা করুনার কাছে ২-১ গোলে হারের পর শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। হিসাব অনুযায়ী, রাতে রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জিনেদিন জিদানের দল।

রবিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল বেতিসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। শুরুটা ভালো হলেও গোলরক্ষকের ভুলে ২৫তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। সানাবরিয়ার নীচু শট সহজে তালুবদ্ধ করতে না পেরে শুয়ে পড়ে বলের গতি কমান রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। তবে দ্বিতীয় প্রচেষ্টায় ধরতে গিয়ে উল্টো আঙুলের টোকায় আত্মঘাতী গোল করে বসেন তিনি। তবে ৪১তম মিনিটে মার্সেলোর দারুণ ক্রস থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের লিগে এটি তার ১৯তম গোল।

বিরতির পর ৭৮তম মিনিটে ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো পিচ্চিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল বেতিস। তিন মিনিট পর  টনি ক্রুসের কর্নার থেকে হেডে বল জালে পাঠান রামোস।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। অন্যদিকে, দেপোর্তিভোর মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বার্সেলোনা ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বার্সাকে হটিয়ে ফের শীর্ষে রিয়াল !

আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭