রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

নেইমারবিহীন বার্সার হার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে ইতিহাস গড়ে প্রত্যাবর্তন। অথচ লা লিগায় সেই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিল পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দেপোর্তিভো লা করুনা। লিগে টানা ছয় জয় ও টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারল এনরিকের দল। এই ম্যাচে ছিলেন না গত চ্যাম্পিয়ন লিগ ম্যাচের নায়ক ব্রাজিলিয়ান তারকা নেইমার।

রবিবার প্রতিপক্ষের মাঠে পুঁচকে দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনার শুরুটাও ছিল দারুণ। বেশ কয়েকটি আক্রমণে গোলের সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে পাল্টা আক্রমণে ৩৯ মিনিটে এগিয়ে যায় স্বাগরিতকরা। হোসেলুর দুর্দান্ত শট ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে সে যাত্রায় দলকে বাঁচান বার্সা গোলরক্ষক। তবে এই কর্নারেই গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান স্পেনের ফরোয়ার্ড হোসেলু।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দেপোর্তিভো। বিরতির পর প্রথম মিনিটেই সমতায় বার্সাকে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৭৩তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলেহান্দ্রোর জোরালো হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিন্তু এবারও ফিরতি কর্নারে হেডে দলকে ফের এগিয়ে দেন স্পেনের মিডফিল্ডার আলেক্স গার্সিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

নেইমারবিহীন বার্সার হার !

আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭