রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক গৌরবময় সদস্য ফজলে সাদাইন খোকন পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মরদেহ রাজশাহীতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার পরিবার।

খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য আশরাফ আলী। তিনি বলেন, “খোকন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল। রাজশাহীতে বসবাস করতেন। সম্প্রতি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।”

ফজলে সাদাইন খোকন স্বাধীন বাংলা ফুটবল দলে মিডফিল্ডার হিসেবে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পরেও ফুটবল খেলেছেন, তবে জাতীয় দলে জায়গা পাননি। ইপিডিসি দলের হয়ে ফুটবল খেলার পর তিনি রাজশাহীতে স্থায়ী হন।

ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক শোকবার্তায় তারা তার অবদান স্মরণ করে বলেন, “স্বাধীন বাংলা ফুটবল দলের অংশ হিসেবে খোকন দেশের জন্য যে গৌরব এনেছেন, তা চিরস্মরণীয়।”

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন খোকন। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের একে একে হারানোর এই ধারায় ফুটবলপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য

আপডেট সময় : ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪