রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ খোয়াল বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিজেদের দাপুটে পারফরম্যান্সে ওয়ানডেতে সফরকারী আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করেছিলো টাইগ্রেসরা। কিন্তু টি২০ তে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। হার দিয়ে টি২০ সিরিজ শুরু করেছিলো স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হের এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

দলের পক্ষে লউরা ডিলানি করেন সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রান। এছাড়া ওরাল পেনডারগাস্ট ৩২ ও এমি হান্টার করেন ২৩ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার নেন ২টি উইকেট।

১৩৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও স্বর্না আক্তার মিলে শুরুর বিপর্যয় সামাল দেন। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। যদিও দলীয় ৭০ রানে ২১ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন স্বর্না।

এরপর আর ১৭ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে ৮৭ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে শারমিন করেন সর্বোচ্চ ৪৩ বলে ৩৮ রান।

আয়ারল্যান্ডের পক্ষে ওরাল পেনডারগাস্ট নেন ৩টি উইকেট। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো আইরিশরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ খোয়াল বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪