রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

কিংস্টনে ব্যর্থতার পাল্লাই ভারী বাংলাদেশের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪০:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

আরও একবার টেস্ট ফরম্যাটে ধসে পড়ল বাংলাদেশ। ১০০ রানের আগেই আরও একবার দেখা গেল টপঅর্ডার এবং মিডল অর্ডারের বিদায়। ভালো অবস্থানে থেকেও আবারও চিরায়ত ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। বছরের শেষ টেস্টের প্রথম ইনিংসেও টাইগার ক্রিকেটে স্ক্রিপ্ট বদলের উপায় থাকছে না। জ্যামাইকার কিংস্টনে অবশ্য পুরোদিনেই রান হয়েছে ২০০ এর নিচে। তবু দুই দিনের খেলা শেষে বাংলাদেশকে পিছিয়ে রাখতেই হচ্ছে।

২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে অলআউট হয়েছে ১৬৪ রানে। সেটিও বাংলাদেশ পেরেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কারণে। করেছেন ৭৫ বলে ৩৬ রান। আর তাতেই ৯৮ রানে ৬ উইকেট খোয়ানো দলের ইনিংস গিয়েছে ১৬৪ পর্যন্ত।

সাদমান ইসলাম এবং শাহাদাত দীপু এদিনও ছিলেন সাবধানী। শুরু থেকে খুব একটা রান বাড়ানোর দিকে মন দিতে দেখা যায়নি তাদের। ক্রিজে সেট হয়েও অতি রক্ষণাত্মক ভঙ্গিতেই পেরিয়েছে সময়। ৮ ওভারে উঠেছিল ১৪ রান। এরপরেই আসে প্রথম আঘাত। রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে চেয়েছিলেন ৮৮ বল খেলে ২২ রান করা দীপু। কিন্তু শামার জোসেফের ডেলিভারি ভেঙেছে তার স্ট্যাম্প।

এরপরেই ক্রিজে আসা যাওয়ার মিছিলে নাম লেখালেন লিটন কুমার দাস এবং জাকের আলী অনিক। একজন টিকলেন ৬ বল আর অন্যজন টিকেছেন ১০ বল। দুজনেই জেইডন সেইলসের শিকার। সাদমান ছিলেন স্বস্তি। তাকেও প্যাভিলিয়নে পাঠালেন শামার জোসেফ। এরপর মিরাজের সেই ইনিংস কেবল বাংলাদেশের স্কোরবোর্ডে খানিক স্বস্তিই দিয়েছে।

বল হাতে বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য ছিল নাহিদ রানার উইকেট। কিংস্টনে নিয়মিত ১৫০ এর ওপর বল করেছেন। তাকেই কেবল খেলতে গিয়ে সমীহ করেছে উইন্ডিজ ব্যাটাররা। এছাড়া আর কেউই সে অর্থে পরীক্ষা নিতে পারেননি। ৪৭ বলে ১২ রান করা লুইকেও ফেরান তিনি।

এদিন ভাগ্যের ছোঁয়া পেয়েছেন ক্রেইগ ব্রাফেট। শর্ট এক্সট্রা কাভারে তার সহজ ক্যাচ ছেড়েছেন মেহেদি হাসান মিরাজ। এরপর এলবিডব্লিউ হয়েও বেঁচে গিয়েছেন রিভিউ নিয়ে। দিনশেষে অপরাজিত থাকলেন ৩৩ রানে। তার সঙ্গী কিসি কার্টি অপরাজিত ১৯ রানে। স্বাগতিকরা দিন শেষ করেছে ৩৭ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৯৪ রানে পিছিয়ে আছে দলটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

কিংস্টনে ব্যর্থতার পাল্লাই ভারী বাংলাদেশের

আপডেট সময় : ০৯:৪০:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪