রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

নেপালকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে বাংলাদেশের যুবারা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে
আফগানিস্তানের পর নেপালকেও উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো টাইগার যুবারা। রোববার (১ ডিসেম্বর) নেপালকে ১৪১ রানেই গুঁড়িয়ে দেয় টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ১২৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

রান তাড়ায় নেমে ৬৫ বল মোকাবিলায় ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। এছাড়া ৭১ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। আগের ম্যাচে তিনি ১০৩ রান করেছিলেন। তবে এদিন ব্যর্থ ছিলেন কালাম সিদ্দিকি আলিন, মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। তিন জনই রানের খাতা খুলতে ব্যর্থ হন।

৮ রান খরচায় ২ উইকেট নিয়ে নেপালের পক্ষে সফল বোলার যুবরাজ খাত্রি।

এদিন আল ফাহাদ, ইমন ও রিজানদের বোলিং তোপে ৪৫.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪১ রানে গুঁড়িয়ে গিয়েছিলো নেপাল। দলের পক্ষে ৭৭ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। এছাড়া সমান ২৯ রানের ইনিংস খেলেন উত্তম রঙ্গু থাপা মাগার ও অভিষেক তিওয়ারি।

লাল সবুজদের পক্ষে সমান ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন ও রিজান হোসেন।

এদিকে এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছিলো টাইগার যুবারা। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়েছে আসরের সেমিফাইনাল। এদিকে একই গ্রুপ থেকে পরপর দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরাও। আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

নেপালকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে বাংলাদেশের যুবারা

আপডেট সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪