রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ট্রফি না জিতলে সরে যাবেন গার্দিওলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বায়ার্ন মিউনিখ থেকে অনেক স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার সিটির কর্মকর্তারা পেপ গার্দিওলাকে দলের কোচ করে এনেছেন। এমনকী সিটির ধনকুবের আরব মালিকও কিছুদিন আগে প্রকাশ্যে বলে দিয়েছেন যতদিন ইচ্ছে এই ৪৬ বর্ষীয় স্পেনীয় কোচ ম্যানচেস্টার সিটিতে থাকতে পারেন।

কিন্তু এতকিছুর পরেও স্বয়ং পেপ গার্দিওলা নিজে বলছেন, নতুন ক্লাবের কোচ হিসেবে প্রথম মৌসুমে একটাও ট্রফি না পেলে সেটাকে তার ক্যারিয়রের বড় অসাফল্য হিসেবেই মনে করবেন।

লন্ডনের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পেপ শুক্রবার বললেন, ‘‌মৌসুম শেষে ক’‌টা ট্রফি জিতলাম তা দিয়েই নিক্তিতে মেপে নেওয়া হবে কোচ হিসেবে আমার সাফল্য এটা ভালো করেই জানা আছে। এক মৌসুমে নামের পাশে ক’‌টা ট্রফি লেখা রইল সেটাই হয়ে থাকবে সাফল্যের পরিচায়ক। যদি কোনও ট্রফি না পাই তাহলে আমাকে ব্যর্থই বলা হবে। তাই সিটির কোচ হিসেবে আমি সফল না ব্যর্থ তা স্পষ্ট হবে চলতি মৌসুম শেষ হলেই। ’‌

এরই পাশাপাশি গার্দিওলা আবারও সাফ জানিয়ে দিয়েছেন ম্যান সিটির কোচ হিসেবে ট্রফিহীন অবস্থায় বেশি দিন থাকতে রাজি নন। পেপের কথায়,ট্রফি না পেলে সিটির কোচ হিসেবে বেশিদিন থাকব না! নিজেই সরে যাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ট্রফি না জিতলে সরে যাবেন গার্দিওলা !

আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭