রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

শ্রীলঙ্কা গেলেন ইমরুল !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০০:০৪ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ১৫ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ। সে ম্যাচে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই দেশ ছেড়েছেন ওপেনার ইমরুল কায়েস।

গতকাল শনিবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এ ওপেনিং ব্যাটসম্যান।

স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও নিজেদের মাইলফলক স্পর্শকারী শততম টেস্টকে সামনে রেখে নিজের খেলার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইমরুল বলেন, চেষ্টা করবো নিজের সেরা খেলাটি খেলার। আর তাতে যদি দল উপকৃত হয় সেটা আমার জন্যও বড় একটি প্রাপ্তি হবে।

ফিটনেসহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে ছিলেন না ইমরুল। তবে বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে নিজের ফিটনেস ফিরে পাওয়ায় দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে ডাকেন নির্বাচকরা। ইমরুল শ্রীলঙ্কা পৌঁছানোর পরই দলে থাকা পাঁচ পেসারদের একজন দেশে ফিরে আসার কথা রয়েছে।

জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বাঁ-পায়ের উরুর ইনজুরিতে পড়েন ইমরুল। এরপর গত ৬ ফেব্রুয়ারি ভারত সিরিজে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবার সেই একইস্থানে ব্যথা পেলে টেস্ট সিরিজে খেলা হয়নি তার।

ভারত থেকে ঢাকা ফিরে পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে উঠার পর বিসিএলের চলতি আসরের চতুর্থ রাউন্ড দিয়ে আবার ব্যাট হাতে নেন ইমরুল। দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে তিনি খেলেছেনও দুর্দান্ত ইনিংস। প্রথম ম্যাচে ৩১ রানের ছোট ইনিংস খেললেও পঞ্চমটিতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলেছেন ১৩৬ রানের অনবদ্য এক ইনিংস। পরের রাউন্ডেও করেছিলেন হাফসেঞ্চুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

শ্রীলঙ্কা গেলেন ইমরুল !

আপডেট সময় : ০২:০০:০৪ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭