রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আবাহনীর জালে ৭ গোল বসুন্ধরা কিংসের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা কিংস। এই জয়ে বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগে উড়ন্ত সূচনা করলো কিংসের প্রতিনিধিরা। কিংস অ্যারেনায় আজ শুক্রবারের (২৯ নভেম্বর) ম্যাচে জোড়া গোল করেছেন জারেদ খাসা ও রাকিব হোসেন।

কিংস অ্যারেনায় এগিয়ে যেতে মাত্র তিন মিনিট সময় নেয় স্বাগতিকরা। মিগেল ফেরেইরার পাস থেকে ডেডলক ভাঙেন খাসা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। সেই ফাহিমের পাস থেকেই গোলের খাতায় ২৯ মিনিটে নাম লেখান মিগেল। বিরতির আগে আরও একটি গোলের দেখা পায় কিংস। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন খাসা।

দ্বিতীয়ার্ধে আলো ছড়ান রাকিব হোসেন। তার আগে অবশ্য ব্যবধান ৫-০ করেন মজিবুর রহমান জনি। এর তিন মিনিট পরই নিজের প্রথম গোলের দেখা পান রাকিব। ৮৪ মিনিটে দ্বিতীয়বার জাল কাঁপান গত মৌসুমে ১০ গোল করা এই ফরোয়ার্ড।

এতে করে হাইভোল্টেজ লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিলো কিংস। আগামী ৬ ডিসেম্বর আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা। আজকের অন্য ম্যাচে একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা ওয়ান্ডারার্সকে আজ ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আবাহনীর জালে ৭ গোল বসুন্ধরা কিংসের

আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪