রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

যুব এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে তামিমের সেঞ্চুরি, ২২৮ রানে থামল বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। আর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে জুনিয়র টাইগাররা।

শুক্রবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম।

আর এই ব্যাটকে সঙ্গ নিয়ে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। ১১০ বলে ৬৬ রান করে আউট হন কালাম। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দেবাষীশ দেবা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তামিম।

১৫ বলে ১০ রান করে শিহাব জেমস আউট হলেও ১৩২ বলে সেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন বাংলাদেশ অধিনায়ক।

শেষ দিকে ফারিদ (১০) এবং মারফ মৃধা শূন্য রানে আউট হলে রাফির অপরাজিত ১১ রানে ভর করে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে আব্দুল আজিজ, ওমারজাই এবং খাতির দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও আল্লাহ গাজানফর এবং নাসির খান নেন একটি করে উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

যুব এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে তামিমের সেঞ্চুরি, ২২৮ রানে থামল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৩৮:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪