রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫১:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের যে ধারাবাহিকতা ছিল তাতে এবার ছেঁদ পড়লো। রিয়াল ধরাশয়ী হলো লিভারপুলের কাছে। ২০০৯ সালের পর এই প্রথম ইংলিশ ক্লাবটির বিপক্ষে হারের মুখ দেখল তারা।

এবার দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। ভিনিসিয়ুসের চোটে দলের দায়িত্ব চেপেছিল কিলিয়ান এমবাপ্পের কাঁধে। সেই দায়িত্ব সামলাতে পারলেন না তিনি। দলকে উল্টো ডুবালেন পেনাল্টি মিস করে।

লিভারপুল দুটি গোলই করেছে বিরতির পরে। ৫২ মিনিটে ব্র‍্যাডলির সঙ্গে ওয়ান-টুর করে সামনে এগিয়ে যান আলেক্সিস মাক আলিস্তার। ক্লপ এন্ড থেকে দারুণ এক শট নিয়ে  ডেডলক ভাঙেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

৮ মিনিট বাদে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পায় রিয়াল। বক্সের ভেতর থাকা লুকাস ভাসকেজকে লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন মাটিতে ফেলে দিলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তার নেওয়া শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক কাউয়িমিন কেলেহার।

৭০ মিনিটে পেনাল্টি পায় লিভারপুলও। এবার নিজেদের বক্সে মোহামেদ সালাহকে ফেলে দেন ফারলা মেন্দি। এরপর যথারীতি সালাহ নিজেই পেনাল্টি নিতে আসেন। কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

যদিও সেই হতাশার রেশ বেশিক্ষণ বইতে হয়নি স্বাগতিকদের। ৭৬ মিনিটে রবার্টসনের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।

এর ফলে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। অন্যদিকে ৫ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

আপডেট সময় : ০৯:৫১:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪