রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০১:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে
সোমবার (২৫ নভেম্বর) সকাল সকাল ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫২ রানেই অলআউট করে দেয় টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট জিততে বাকি সময়ে ৩৪৪ করতে হবে সফরকারীদের।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটিং ইনিংস একাই ধসিয়ে দেন তাসকিন আহমেদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ৬ উইকেট। দুই উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ইনিংসে কাউকেই মাথা তুলে দাঁড়াতে দেননি তাসকিন। শুরুটা যেমন করেন তিনি, শেষটাও হয় তার হাত ধরে।

উইন্ডিজ ওপেনার মিকাইল লুইসকে ফিরিয়ে শুরু তাসকিনের তাণ্ডবলীলার। এরপর একে একে কেচি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, শামার জোসেফ এবং কেমার রোচকে ফেরান এই ডানহাতি পেসার। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে আলিক আতানাজের ব্যাট থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন

আপডেট সময় : ০৯:০১:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪