রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আইপিএল নিলাম ইতিহাসে সব রেকর্ড ভেঙে পাঞ্জাবে শ্রেয়াস আইয়ার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

গত বছর আইপিএলের নিলামে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়ে ইতিহাস গড়ে কলকাতা নাইট রাইডার্স। ২৪ কোটি ৭৫ লাখ ভারতীয় রুপিতে এই অস্ট্রেলিয়ান পেসারকে দলে টানে দলটি, আইপিএল নিলাম ইতিহাসে এর আগে এতো দামে বিক্রি হয়নি কোনো ক্রিকেটার।

তবে ২০২৫ আইপিএলকে সামনে রেখে অনুষ্ঠিত মেগা নিলামে ‘মার্কি’ সেট থেকে তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে ওঠা শ্রেয়াস আইয়ারের জন্য সেই রেকর্ড ভাঙল পাঞ্জাব কিংস। শুরুতে কলকাতা এবং শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই শেষে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব।

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে অধিনায়ক হিসেবে কলকাতা শিরোপা এনে দেন আইয়ার। তারপরেও মেগা নিলামের আগে অধিনায়ককে ছেড়ে দেয় কলকাতা। মেগা নিলামেও এই মিডল অর্ডারকে ফেরাতে বেশিদূর লড়েনি কলকাতা। তবে শেষ পর্যন্ত লড়ে যায় পাঞ্জাব এবং দিল্লি। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে পাঞ্জাব।

এদিকে, ১৮ কোটি ভারতীয় রুপিতে ভারতীয় পেসার অর্শদীপ সিংকেও দলে ফিরিয়েছে পাঞ্জাব কিংস। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কাগিসো রাবাদাকে কিনেছে গুজরাট টাইটান্স। এছাড়া ১৭ কোটি ৭৫ লাখ রুপিতে ইংলিশ উইকেটকিপার ব্যাটার জস বাটলারকে কিনেছে দলটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আইপিএল নিলাম ইতিহাসে সব রেকর্ড ভেঙে পাঞ্জাবে শ্রেয়াস আইয়ার

আপডেট সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪