রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

একদিনেই নেই ১৭ উইকেট, ভারতের পর বেকায়দায় অস্ট্রেলিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩০:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনে ১৫০ রানে অলআউট হয়ে বেকায়দায় পড়ে ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি ভারত। যদিও ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরও নাস্তাবুদ করেছে ভারতীয় বোলাররা। ৬৭ রানেই ৭ উইকেট হারিয়ে দিনশেষ করেছে স্বাগতিকরা।

আজ শুক্রবার (২২ নভেম্বর) জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কদের তোপে দুই সেশনের আগেই অলআউট হয়েছে ভারতীয়রা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন ৮ নম্বরে নামা নিতিশ কুমার রেড্ডি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অজিরা। ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ৪ উইকেট শিকার করে অজিদের লজ্জাজনক অবস্থায় ফেলে দেন। তার তোপে শুরুতেই ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। সেই চাপ পরে আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকেরা। অধিনায়ককে পরে দারুণ সঙ্গ দিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দেন মোহাম্মদ সিরাজ (২ উইকেট) ও অভিষিক্ত হার্ষিত রানা (১)। ১৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার বুমরাহ।

পেস বোলারদের দাপটে একটা পুরোনো রেকর্ডও হয়েছে পার্থে। পার্থে প্রথম দিনে সর্বোচ্চ ১৭ উইকেট পড়েছে। যা ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম দিনে সর্বোচ্চ। ৭৩ রানে ৬ উইকেট হারানোর পর খানিকটা লড়াই করেন ঋষভ পন্ত এবং নিতিশ। দুজনে মিলে গরেন ৪৮ রানের জুটি। ৩৭ রান করা পন্তকে ফিরিয়ে ভারতকে আরও বিপদে ফেলেন প্যাট কামিন্স।

এর আগে প্রথম সেশনে নিতিশ রানা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেলেও টেইলেন্ডারের কেউই তাকে সঙ্গ দিতে পারছিলেন না। বুমরাহ এবং হারশিত আউট হন আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে। শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন নিতিশও। আর সেটা করতে গিয়েই কামিন্সের বলে ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। ১৫০ রানে থামে ভারতের ইনিংস।

অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক, কামিন্স এবং মার্শ।

দিনশেষে ভারতের চেয়ে ৮৩ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

একদিনেই নেই ১৭ উইকেট, ভারতের পর বেকায়দায় অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৭:৩০:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪