রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২০:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

বছরের শেষ ম্যাচে বুধবার (২০ নভেম্বর) আর্জেন্টিনা তাদের ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে পেরুর বিপক্ষে মাঠে নামে। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোটজর্জরিত স্কোয়াড নিয়ে চ্যালেঞ্জে পড়ে স্ক্যালোনির দল। তবে সেই চাপ সামলে পেরুকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে একাদশ সাজাতে বিপাকে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। দলের পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাঙ্গেল কোররিয়া দলে ডাক পান। তবে মাঠে চোটের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

প্রথমার্ধে মেসি, লাউতারো মার্টিনেজরা আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে এগিয়ে যায় স্ক্যালোনির দল। ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস থেকে হাফ ভলিতে দুর্দান্ত গোল করেন তিনি।

এরপরেও একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা, তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই জয়ের ফলে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয় এবং ২৫ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে স্ক্যালোনির দলউ

এদিকে, ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে চতুর্থ স্থানে নেমে গেছে কলম্বিয়া। ইকুয়েডর উঠে এসেছে তিন নম্বরে।

চোট আর চ্যালেঞ্জের মধ্যেও আর্জেন্টিনার এই জয় দলকে আত্মবিশ্বাসী করেছে। বিশ্বকাপ বাছাইপর্বে তারা এখন শক্ত অবস্থানে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

আপডেট সময় : ০৯:২০:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪