রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

শেষ ওয়ানডেতে নেই শান্ত, নেতৃত্বে মিরাজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৪:১৯ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ।

এর আগে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আজ সোমবারের ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, সেই দলই পাবে সিরিজজয়ীর মুকুট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শান্তকে না পাওয়াটা বাংলাদেশের বড় দুভাগ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

শেষ ওয়ানডেতে নেই শান্ত, নেতৃত্বে মিরাজ

আপডেট সময় : ০২:০৪:১৯ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪