রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

প্রথম ওয়ানডেতে সহজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। ৯২ রানে ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে আছে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে এবার মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলাদেশ দলকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল চারটায়।

এ ম্যাচের আগে কিছুটা হলেও অস্বস্তিতে বাংলাদেশ। কারণ সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আঙুলের চোটে আগামী ১ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি ছাড়া আর কোনো বিকল্পও নেই এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তাকে নিয়ে মিরাজ  বলেন, ‘ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’

তবে এখনো সিরিজ জয়ের সুযোগ দেখছেন মিরাজ, ‘দেখুন, যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি। যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি এখানে, অনেক বছর পর ওয়ানডে খেলেছি। ৭-৮ মাস পর খেলেছি সবার মাঝে ওই জিনিসটাও একটু কাজ করছিল অনেকদিন পর আমরা ওয়ানডেতে খেলছে। আমরা প্রস্তুতিটা ওইভাবে নিচ্ছি, আশা করি যেহেতু অনেকদিন পর এই মাঠে খেলছি। ভালো মোমেন্টাম কিভাবে পেতে সেটার প্রস্তুতি নিচ্ছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪