রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

২ ওভারে ফিজের শিকার ৩, কোণঠাসা আফগানরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছে আফগানিস্তান। প্রথম পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে দলটি। এর মধ্যে মাত্র ২ ওভার হাত ঘুরিয়ে তিন আফগান ব্যাটারকে শিকার বানিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভারে আফগানদের সংগ্রহ ৩৬ রান।

আজ বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামতেই বিপদে পড়ে আফগানিস্তান। দলীয় ৭ রানেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে হারায় তারা। চোটে পড়া গুরবাজ ৫ রান করে ফিরে যান তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচ হয়ে।

এরপর বোলিংয়ে এসেই ঝলক মোস্তাফিজের। প্রথম ২ ওভারেই ৩ আফগান ব্যাটারকে ফেরান কাটার মাস্টার। নিজের দ্বিতীয় বলেই রহমত শাহকে ফিরিয়ে দেন ফিজ। এরপর তরুণ তুর্কি সেদিকুল্লাহ অতল এবং আজমতুল্লাহ ওমরজাইয়ের উইকেটও নেন তিনি। অতল এলবিডব্লুউ হন ২১ রানে। আর খালি হাতেই ফেরেন ওমরজাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

২ ওভারে ফিজের শিকার ৩, কোণঠাসা আফগানরা

আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪