রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বিপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে তার নতুন সভাপতি। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের নতুন আসর এবং দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্টটি ঘিরে এবার ভিন্ন কিছু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিপিএলের এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে এই টুর্নামেন্টটিকে কীভাবে অলিম্পিকের মতো সুন্দর করা যায়, সেসব পরামর্শ নেয়া হয়েছে।

বিসিবি থেকে অতীতের সব অনিয়ম আর অব্যবস্থাপনা ফেলে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগও নেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা স্বপ্রণোদিত হয়ে বিপিএলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন, যার ধারায় ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস নিজে প্রধান সংগীতের জন্য দুটি লাইনও লিখেছেন, যা এই আসরকে নতুন মাত্রা দেবে বলে আশা করছে বিসিবি। এবারের বিপিএল দায়সারা কোনো আয়োজন নয়, দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা জমকালো আয়োজনে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বকে।

গণমানুষের কাছে বিপিএলের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে কনসার্টসহ ভিন্ন ভিন্ন আয়োজনের কথাও ভাবছে বিসিবি। এই লিগকে গণমানুষের কাছে পৌঁছে দিতে অভিনব সব আয়োজন থাকছে এবারের আসরে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বিপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪