রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সেমি থেকে বিদায় বাংলাদেশের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার কাছে হেরে হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। ফাইনালে ওঠার স্বপ্নে বাঁধ সাধলো লঙ্কানরা। তাদের কাছে ৩ উইকেটে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই রয়ে গেলো বাংলাদেশের।

রোববার (৩ নভেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিলো বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারালেও ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

কোয়ার্টার ফাইনালের মতো আজও জিশান ইসলামের ব্যাটে রান আসছিলো বেশ ভালোই। ১১ বলে ৫ ছক্কায় ৩৬ রান করেছেন এই ওপেনার। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন ৪ বলে করেছেন ১৬ রান। দারুণ ফর্মে থাকা সাইফউদ্দিন আজও ব্যাটে ঝড় তুলতে শুরু করেছিলেন।

কিন্তু ১২ বলে ২৩ রান করে থেমেছেন তিনি। এছাড়া শেষদিকে ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন আবু হায়দার। অন্যদিকে বল হাতে শ্রীলঙ্কার থারিন্ডু রত্নায়েকে ২ ওভারে ৩৩ রান খরচে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ১ উইকেট পেয়েছেন লাহিরু সামারাকুন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৫৮ রানের জুটি গড়ে ফেলেন দুই লঙ্কান ওপেনার সান্দুন ভিরাক্কডি। ১৬ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৩টি ছক্কা। আরেক ওপেনার ধনঞ্জয়া লাকশান ৬ বলে ২৪ রান করেন।

যদিও মাঝে জোড়া উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করেন তিনি। কিন্তু বাকিরা কেউ রান আটকাতে পারেননি। এর মধ্যে আগের দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করা সাইফউদ্দিন ২ ওভারে ৪৪ রান খরচে থাকেন উইকেটশূন্য। আবু হায়দার ১টি উইকেট পেলেও ১ ওভারে ২০ রান খরচ করেছেন।

এর আগের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিলো পাকিস্তান। সেমিফাইনালে জয়ী পাকিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

সেমি থেকে বিদায় বাংলাদেশের

আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪