রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

দেশের বাইরের দুই দল থেকে ডাক পেয়েছেন ঋতুপর্ণা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৭৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্য অব্যাহত। টানা দুইবার সাফের শিরোপা জিতে প্রশংসায় ভাসছেন তারা, এবং এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা চাকমা।

নেপালের বিপক্ষে ফাইনালে তিনি গোল করেছেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও অর্জন করেছেন। এই সাফল্যের পর ঋতুপর্ণাকে নিয়ে চারপাশে আলোচনা চলছে এবং তাকে বিভিন্ন সংবর্ধনা দেওয়া হচ্ছে।

এর মধ্যেই তিনি একটি সুখবর জানিয়েছেন। তিনি নাকি ভারত ও ইউরোপের দুটি ক্লাবের পক্ষ থেকে খেলার প্রস্তাব পেয়েছেন।

যদিও বাংলাদেশের নারী ফুটবলারদের ভারত থেকে প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন নয়, তবে ইউরোপ থেকে ডাক পাওয়ার বিষয়টি বিশেষ।

এ বিষয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, “সাফ চলাকালীন আমি ভারত ও ইউরোপের দুটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।” তবে তিনি এখনই ইউরোপের ক্লাবের নাম প্রকাশ করতে চাননি।

তিনি আরও বলেছেন, “এখনই এটা বলা সম্ভব নয়। সব কিছু নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে জানাব। তবে ভারতের যে ক্লাবে সাবিনা আপু গত বছর খেলেছেন, সেখান থেকে একটি প্রস্তাব এসেছে।”

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ২০১৮ সালে ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছেন এবং গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে মাঠে ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

দেশের বাইরের দুই দল থেকে ডাক পেয়েছেন ঋতুপর্ণা

আপডেট সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪