রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩০:০০ পূর্বাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই খবর বের হয়, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান নাজমুল হোসেন শান্ত। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজই হওয়ার কথা ছিল তার জন্য শেষ। তবে শান্তকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে সহ অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে থাকছেন না লিটন কুমার দাস। জ্বরে ভোগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশেও ছিলেন না তিনি। ওই অসুস্থতা থেকে সেরে না উঠায় আফগানদের বিপক্ষে নেই এই উইকেটরক্ষক ব্যাটার। খবর বাংলানিউজের।

টেস্ট স্কোয়াডে বেশ কিছুদিন ধরে নিয়মিত নাহিদ রানা এবার সুযোগ পেয়েছেন ওয়ানডেতেও। এই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে নাসুম আহমেদকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম সুযোগ পেলেন তিনি। শনি ও রোববার দুই ভাগ হয়ে দুবাইয়ে রওনা হবে বাংলাদেশ দল। ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ খেলবে দুই দল।

আফগানিস্তান সিরিজের স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

আপডেট সময় : ১০:৩০:০০ পূর্বাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪