রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম টেস্টে লজ্জার হার সঙ্গী হয়েছে বাংলাদেশর। তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হেরেছে নাজুমুল হোসেন শান্তর দল। আর এই হারে ২-০ তে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইন মুল্ডারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৬ বলে ৬, মাহমুদুল জয় ৩১ বলে ১১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান করা মুমিনুল হক।

এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪৩ রানে ২৬ বলে ৭ রান করে আউট হন জাকির।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় একশো রানের আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ২, মেহেদী হাসান মিরাজ ৬, শান্ত ৩৬ ও তাইজুল ১ রান করে সাজঘরে ফিরে যান।

সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদের ব্যাটে ভর করে একশো পেরোয় বাংলাদেশ। তবে দলীয় ১৩১ রানে ৬৪ বলে ২৯ রান করে আউট হন অঙ্কন।

আর শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ নেন ৫টি উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪