রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সৌম্যর পর ফিরে গেলেন সাকিব !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে সকালের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গতকালের ৬৬ রানের সঙ্গে আরও ৫ রান যোগ করে এদিন সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার। এরপর টি-টোয়েন্টি খেলতে থাকা সাকিব আল হাসানও বেশি দূর যেতে পারেননি। ১৯ বলে ব্যক্তিগত ২০ রান করে ফিরে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ রিপোর্ট লেখা পর্যন্ত  ৫৬.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০ রানে মুশফিকুর রহিম এবং ০৬ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

দ্বিতীয় দিন তামিম ইকবালের সঙ্গে রেকর্ড জুটি গড়া সৌম্য তৃতীয় দিনের শুরুতে সুরাঙ্গা লাকমালের বলে ব্যক্তিগত ৭১ রানে বিদায় নেন তিনি। ১৩৭ বল খেলা বাঁহাতি এ ব্যাটসম্যান আটটি চার ও একটি ছক্কা মেরেছিলেন।

যদিও লঙ্কানদের ৪৯৪ রানর জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে  স্কোরবোর্ডে ১১৮ রান যোগ করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দারুণ খেলতে থাকা তামিম এক শিশুতোশ রান আউটে সাজঘরে ফেরেন। ১১২ বলে ৬ চারের সাহায্যে ৫৭ রান করেন টাইগার এই ড্যাশিং ওপেনার। এরপর মুমিনুল হক ব্যাটিংয়ে আসলেও থিতু হতে পারেননি। ব্যক্তিগত ৭ রান করে এলবিডব্লিউর শিকার হন টাইগার এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

এর আগে, কুশল মেন্ডিসের ১৯৪, অ্যাসেলা গুনারত্নের ৮৫ এবং নিরোশান ডিকওয়েলার ৭৫ রানের ওপর ভর করে সব কয়টি উইকেট  হারিয়ে ৪৯৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ চারটি এবং মুস্তাফিজুর রহমান দুটি উইকেট লাভ করেন। একটি করে নেন তাসকিন আহমেদ, শুভাশিস রায় ও সাকিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

সৌম্যর পর ফিরে গেলেন সাকিব !

আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭