রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

১৬ উইকেটের দিনে ৩৪ রানের লিড প্রোটিয়াদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৭৫৬ বার পড়া হয়েছে

বোলারদের রাজ করার এক দিন কাটলো মিরপুরে। টেস্টের প্রথম দিনেই দুই দলের মিলিয়ে পড়েছে ১৬ উইকেট।

এরপর দিনের খেলা শেষ হওয়ার ৬ ওভার আগেই আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হওয়ার আগে ৩৪ রানের লিড পেয়েছে প্রটিয়ারা।

এর আগে দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে তারাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে। ৩২ বলে ১৮ রান করে কাইল ভেরেইন্নে ও উইয়ান মুল্ডার ৩১ বলে ১৭ রান করে অপরাজিত থেকে কাল দিনের খেলা শুরু করবে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান এই ম্যাচে বাংলাদেশ দলে খেলা একমাত্র পেসার হাসান মাহমুদ। তিনি এইডেন মার্করামকে বোল্ড করে ফেরানোর পর বাকি ৫ উইকেটই নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৩তম ৫ উইকেট।

এর আগে বাংলাদেশকে লাঞ্চের ঠিক আগে ১০৬ রানে অলআউট করতে ৩টি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ। নিজের প্রথম উইকেটটি পেয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রাবাদা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

১৬ উইকেটের দিনে ৩৪ রানের লিড প্রোটিয়াদের

আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪