শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

দর্শনায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা বাহিনী। এসময় শাহারুল ইসলাম (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহারুল ইসলাম দর্শনা মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই সাথে তার বাড়ির পিছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশী (মেড ইন ইউএসএ) পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দর্শনায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪