রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

অজিদের হারিয়ে সিরিজে সমতা আনলো ভারত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১৮৮ রানের টার্গেটটা খুব বেশি কঠিন ছিল না অজিদের জন্য। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১২ রানেই সবকটি উইকেট হারায় স্মিথের অস্ট্রেলিয়া। ফলে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট ৭৫ রানে জিতে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ভারত।

দ্বিতীয় টেস্টের শেষটা যে এতটা খারাপ হবে তা হয়তো কল্পনাও করেনি টিম অস্ট্রেলিয়া। ১৮৮ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ১৭ রান। আরেক ওপেনার ম্যাট রেনশ করেন ৫ রান। তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ২৮ রান। চার নম্বরে নেমে শন মার্শের ইনিংস শেষ হয় ৯ রানে। মিচেল মার্শ ১৩ রানে বিদায় নেন। আর ম্যাথু ওয়েডের ব্যাট থেকে কোনো রানই আসেনি। দলীয় ১০১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে সফরকারীরা।

শেষ দিকে পিটার হ্যান্ডসকম্ব একাই লড়ার ব্যর্থ চেষ্টা করেন। তবে অশ্বিনের সঙ্গে আর পেরে উঠেননি। ব্যক্তিগত ২৪ রানে তাকেও ঋদ্ধিমান শাহ’র ক্যাচে ফেরান অশ্বিন। ১২.৪ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন ডানহাতি এ স্পিনার। দুটি উইকেট পান উমেশ যাদব। একটি করে উইকেট দখল করেন ইশান্ত শর্মা ও রবিন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর
ভারত-১৮৯ ও ২৭৪
অস্ট্রেলিয়া-২৭৬ ও ১১২ (৩৫.৪ ওভার)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

অজিদের হারিয়ে সিরিজে সমতা আনলো ভারত !

আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭