রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

চান্দিমালকে ফেরালেন ‘কাটার মাস্টার’

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গল টেস্টর প্রথম ইনিংসে প্রস্তুতি ম্যাচের পুনরাবৃত্তি ঘটতে দিলেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১৯০ রান করা দিনেশ চান্দিমালকে মাত্র ৫ রানেই সাজঘরে ফেরত পাঠিয়েছেন বাঁ-হাতি এই পেসার।

দীর্ঘদিন ইনজুরির ধকল কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা মুস্তাফিজ দিনের শুরু থেকে ছন্দে ছিলেন না। বল ঠিক লাইনে যাচ্ছিল না। ধীরে ধীরে অবশেষে স্বরুপে দেখা দিচ্ছেন মুস্তাফিজ। চান্দিমালকে আউট করা বলটি ছিল দ্য ফিজের বিখ্যাত অফ কাটার। তাতে বোকা বনে গিয়ে গালি অঞ্চলে ফিল্ডিংরত মেহেদী মিরাজের হাতে ক্যাচ দেন চান্দিমাল।

এর আগে ১৫ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। শুভাশিস রায়ের দুর্দান্ত এক বলে উপল থারাঙ্গার স্টাম্প ছত্রখান হয়ে যায়। আউট হওয়ার আগে ৪ রান করেছিলেন তিনি। শুভাশিসের পরের বলটিতেও কুশল মেন্ডিসের বিরুদ্ধে জোরালো আবেদন হয়েছিল। স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ছিল নো বল!
কুশল বেঁচে গেলেও মিরাজের হাত থেকে রেহাই পাননি ওপেনার দিমুথ করুণারত্নে। মিরাজের বলে বোল্ড হওয়ার আগে তিনি ৭৬ বলে ২ বাউন্ডারিতে ৩০ রান করেন। দলীয় ৬০ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। আর চান্দিমালকে হারিয়ে দলীয় ৯২ রানে তৃতীয় উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

চান্দিমালকে ফেরালেন ‘কাটার মাস্টার’

আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭