রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

২০ মাস পর লাল বল হাতে মুস্তাফিজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৮:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেড় বছরেরও বেশি সময় পর লাল বল হাতে মাঠে ফিরেছেন মুস্তাফিজ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট এবং দ্বিতীয় টেস্ট সিরিজ খেলতে সাদা পোশাকে মাঠে নেমেছেন তিনি।

২০১৫ সালের জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় বাংলাদেশের তরুণ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের। এরপর বাংলাদেশ খেলেছে আরও তিনটি টেস্ট সিরিজ। কিন্তু মাঠে নামা হয়নি মুস্তাফিজের। চোটের কারণে দর্শক হয়ে দেখেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এর মধ্যে ইংলিশদের বিপক্ষে সিরিজটি ঘরের মাঠেই ছিল।

ইনজুরি থেকে ফিরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও লংগার ভার্সনে মাঠে নামা হয়নি বাঁ-হাতি মুস্তাফিজের। যেখানে ১৫টি টি-টোয়েন্টি ও ১১টি ওয়ানড খেলেছেন মুস্তাফিজ। সেখানে গল টেস্ট তার ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট। এখন পর্যন্ত ওয়ানডেতে তার ঝুলিতে জমা পড়েছে ৩০টি, টি-টোয়েন্টিতে ২৩টি এবং টেস্টে ৪টি উইকেট।

তবে এবার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ২০ মাস পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে লাল বল হাতে মাঠে নেমেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

২০ মাস পর লাল বল হাতে মুস্তাফিজ !

আপডেট সময় : ০৬:৫৮:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭