রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন তামিম !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:১১ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট মনে করছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজ জয়ও সম্ভব বলে মনে করেন তিনি।

এই সিরিজে সাফল্য পেতে আশাবাদী তামিম বলেন, ‘এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমাদের সাফল্য পাওয়ার জোরালো সম্ভাবনা থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এই সিরিজ জেতা উচিত। ’

বাংলাদেশ ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও নিজেদের দলকে ফেভারিট ভাবছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বর্তমান দলটির চেয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে। স্বাগতিক দলটি তারুণ্য নির্ভর। তাই আমি বলব সিরিজে আমরাই ফেভারিট।

আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ, কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।

টেস্ট সিরিজের পর আছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। প্রথম ওয়ানডে ২৫ মার্চ (দিবা-রাত্রি), দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ ( দিবা-রাত্রি) এবং তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল। আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ ও ৬ এপ্রিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন তামিম !

আপডেট সময় : ১২:২৪:১১ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭