মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গার্মেন্টস অসন্তোষ নিয়ে বিক্ষোভকারীরা কেউ শ্রমিক নয়: শ্রম উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৩ বার পড়া হয়েছে

শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যারা গার্মেন্টস অসন্তোষ নিয়ে বিক্ষোভ করছে তারা কেউ শ্রমিক নয়। তারা বহিরাগত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত সময়ে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।

যে প্রতিষ্ঠানকে ঘিরে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

উপদেষ্টা বলেন, আগের আইনের কিছু বাধ্যবাধকতা থাকায় শ্রমিকদের নিয়ে কাজ করতে দেরি হচ্ছে। সেগুলো সহজ করার চেষ্টা চলছে। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে একটি স্থায়ী সমাধানের দিকে যাচ্ছে সরকার।

তিনি বলেন, আরএমজি ও নন আরএমজি সেক্টরে শ্রম সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে মালিকপক্ষ এবং শ্রমিকরা এই কমিটিতে রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

গার্মেন্টস অসন্তোষ নিয়ে বিক্ষোভকারীরা কেউ শ্রমিক নয়: শ্রম উপদেষ্টা

আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪