রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

পিএসএলের ফাইনাল থেকে ছিটকে গেলেন আফ্রিদি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ইনজুরির কারণে দেশের মাটিতে অনুষ্ঠিত পিএসএলের প্রথম ফাইনাল আসর থেকে ছিটকে পড়েছেন এ তারকা ক্রিকেটার।  রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে মিলিত হচ্ছে আফ্রিদির দল পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটরস।

গতকাল শনিবার এ পাকিস্তানি অলরাউন্ডার এক ভিডিও বার্তায় জানান, ডাক্তারের পরামর্শে তাকে দশদিন বিশ্রামে থাকতে হচ্ছে। ফলে ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে না তার।

এর আগে, করাচি কিংসের বিপক্ষের ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন আফ্রিদি। তার ডান হাতের আঙ্গুলে চিড় ধরায় ১২টি সেলাই লেগেছে।

অন্যদিকে, লাহোরে সম্প্রতি বোমা হামলার ঘটনায় ২৩ জন নিহত ও শতাধিক মানুষ অাহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বিদেশি ক্রিকেটাররা। এরই মধ্যে তারা লাহোরে ফাইনাল খেলতে আপত্তি জানিয়েছেন। যদিও পিএসএলের ফাইনাল ছাড়া অন্যসবকটি ম্যাচই হয়েছে দুবাইতে। তবে সব কিছু ছাপিয়ে লাহোরেই ফাইনালের আয়োজন করতে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

পিএসএলের ফাইনাল থেকে ছিটকে গেলেন আফ্রিদি !

আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭