শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলির মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমালোচনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলির মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। একদিকে দেশে বানভাসীদের দূরাবস্থা অন্যদিকে উৎসব করে মোটরসাইকেল শোডাউন করায় চুয়াডাঙ্গাব্যাপী সমালোচনা তৈরি হয়।

গতকাল শনিবার সদর উপজেলার বদরগঞ্জ বাজার থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রবেশ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। পরে কেদারগঞ্জ নতুন বাজারে সংক্ষিপ্ত সমাবেশেও বক্তব্য দেন তিনি।

মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যে একটি ছাদখোলা প্রাইভেটে মিলির পাশে হাত নাড়তে দেখা যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকেও। তাদের উভয়ের গলায় ফুলের মালা দেখা যায়। তারা হাত নেড়ে নেড়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এদিকে গুটি কয়েক মোটরসাইকেল নিয়ে দেশের এই ক্রান্তিকালে আনন্দ উৎসব করে দুঃসময়ে মাঠে না থাকা নেত্রীর প্রবেশ এবং নানা রকম ঘোষণা বিএনপিমনাদের মনে কষ্ট দিয়েছে। সচেতন সমাজে ব্যাপারটি বিরূপ আলোচনার জন্ম দিয়েছে। সচেতন সমাজের মানুষ বলছেন, এই সময় এসব উৎসব বা ফলাও করে জেলায় আসা মোটেই মানায় না। দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কর্মসূচি থাকার সময়ে ফুলের মালা পরে আনন্দ উৎসব করা মোটেও জনবান্ধব নেতা বা নেত্রীর উদাহরণ নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলির মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমালোচনা

আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪