শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কুমিল্লা ইপিজেড ২ দিন বন্ধ ঘোষণা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৮:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টি ও বন্যার কারণে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় ইপিজেড এলাকায় যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকালে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শহরের কিছু অংশের পানি ইপিজেড এলাকার দু’টি নালা দিয়ে ডাকাতিয়ায় যায়। এখন উল্টো দিক থেকে পানি ঢুকছে। তাই ইপিজেডের কর্মরত ব্যক্তিদের কাজে আসতে ও কাজ করতে ব্যাঘাত ঘটছে। এছাড়া পানির কারণে যে কেউ রোগাক্রান্ত হতে পারেন। এ জন্য বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে আগামী দুই দিন ইপিজেড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আগের মতো কার্যক্রম চলবে।

জানা গেছে, শহরের কিছু অংশের পানি কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা দিয়ে ইপিজেডে ঢুকে। বিমানবন্দর এলাকা দিয়ে সেই পানি বিজয়পুর খাল দিয়ে ডাকাতিয়া নদীতে চলে যায়। কিন্তু গতকাল শুক্রবার ও শনিবার ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইপিজেড এলাকার বৃষ্টির পানি বের হতে পারেনি। এতে ইপিজেডের ভেতরে পানি জমে গেছে। ইতোমধ্যে জিং চাং, ইউসেবিও টেক্সটাইল, গোল্ডেন চাং সুজ, বাংলাদেশ টেক্সটাইল, নেটওয়ে আউটডোরসহ কয়েকটি কারখানায় পানি উঠেছে। কর্মীরা এসে কাজ করতে অপারগতা জানালে ইপিজেড বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিনিয়োগকারীদের সঙ্গে বসে জরুরি সিদ্ধান্তে ইপিজেড ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লা ইপিজেড ২ দিন বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৭:২৮:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪