সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের, এখনো করেননি সাজ্জাদুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৮:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

এনএনসি মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছিলো আজ সকালে। সোমবার (১৯ আগস্ট) তা মেনে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। যদিও সাজ্জাদুল যে এখনও পদত্যাগ করেননি; সেটি তিনি জানিয়েছেন নিজেই।

প্রক্রিয়া অনুসরণ করে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি করতে গেলে আগে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেতে হবে।

সেটি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। ফারুকের পাশাপাশি নাজমুল আবেদীন ফাহিমকে আনার জন্যও এই নির্দেশনা দেওয়া হয়েছিলো।

এদিকে সরাসরি না বললেও সাজ্জাদুল আলম জানান, ‘হ্যাঁ, আজ সকালে ফোন পেয়েছি আমি। এনএসসির সচিব আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলেন, সরকার চায় আপনি পদত্যাগ করুন। আমি বলে দিয়েছি, আপনাদের কোনো সিদ্ধান্ত থাকলে আমাকে জানিয়ে দিন। ‘ আমার কথা এটুকুই। ’

নিজ থেকে পদত্যাগ করবেন কী না এমন প্রশ্নের জবাবে সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আপনারা যা বোঝার বুঝে নিন। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের, এখনো করেননি সাজ্জাদুল

আপডেট সময় : ০২:৪৮:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪