রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অটুট থাকবে: বাণিজ্য উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৪:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৯২ বার পড়া হয়েছে

জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না বলে আশ্বাস দেয়া হয়েছে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা জানান, জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়া থামবে না। অর্থ ও কারিগরি সহযোগিতা বাড়াতে আহ্বান জানানো হয়েছে দেশটিকে।

উপদেষ্টা বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও তাদের আহ্বান জানানো হয়েছে।

দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি অটুট থাকবে।

ড. সালেহউদ্দিন বলেন, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে স্থিতিশীলতা আসছে বলে সন্তুষ্ট। তারা মনে করে উপদেষ্টা পরিষদ দক্ষ। জাপানের সহযোগিতা নিয়ে কোনো দ্বিধা নেই।

তিনি বলেন, চলমান সব সহায়তা অব্যাহত থাকবে বলছে জাপানের রাষ্ট্রদূত। জাপান দ্বিপাক্ষিক সহযোগী দেশ হিসেবে সর্ববৃহৎ দেশ। চলমান সব প্রকল্প চলবে। স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। ওরা চাচ্ছে ব্যবসার পরিবেশ সংস্কার। সেটা করা হবে বলে তাদের বলেছি।

তিনি আরও বলেন, আগামীতে আরও কিছু দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এখন বাংলাদেশের স্ট্যাবিলিটি ফিরে এসেছে তাদের বলেছি। এই সরকারের বিষয়ে সন্তুষ্টি জানিয়েছে। প্রয়োজন শিক্ষা এ স্বাস্থ্যের বিষয়ে সহায়তা করতে প্রস্তাব দিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অটুট থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৪:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪