সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট হবে দর্শকবিহীন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে

দর্শকবিহীন স্টেডিয়ামে করাচিতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। বুধবার (১৪ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ টেস্ট অর্থাৎ দ্বিতীয় টেস্ট দেখার সুযোগ পাবে না দর্শকরা। করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও বাকী থাকায় মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।

উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ওই টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি লাহোরের গাদ্দাফি ও করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। এখনও গ্যালারির বেশিরভাগ অংশের কাজ বাকী। এ অবস্থায় গ্যালারিতে দর্শক প্রবেশ ঝুঁকিপূর্ণ। তাই করাচিতে বাংলাদেশ-পাকিস্তানের শেষ টেস্টে দর্শকবিহীন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সংস্কারের কাজ পুরোপুরি শেষ করতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও অনেক বাকী আছে। এ অবস্থায় ভক্তদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট হবে দর্শকবিহীন

আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪