সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৭৪৪ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজ্যের বাম রাজনীতির সবশেষ কাণ্ডারি হিসেবে খ্যাত সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে নিজের বাসায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার সন্তান সুচেতন ভট্টাচার্য।

বাবার মৃত্যু নিয়ে সুচেতন বলেন, সকালে প্রাতরাশ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। একপর্যায়ে বাসাতেই তার মৃত্যু।

কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিতি পাওয়া বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ। রাজনীতিতে তিনি টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ২০০০ সালের ৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১৩ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এর আগে, উপমুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত।

এরও আগে, রাজ্য বিধানসভার সদস্য বা বিধায়ক ছিলেন ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত। ছিলেন রাজ্যের মন্ত্রীও। ২০১১ সালে বুদ্ধদেবের বামফ্রন্টকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসেন বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

আপডেট সময় : ০১:৩২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪